শিরোনাম :
এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ২য় দফা হামলায় নিহত ১, আহত ১১ ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আবহাওয়ার পূর্বাভাস: ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশংকা

  • ০৯:৫৬ এএম, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তিন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার ১৮ মার্চ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, কয়েক দিনের গরমের পর ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর আকাশ মেঘে ঢেকে যায় এবং দুপুর ২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কর্মজীবীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হলেও অনেকেই তীব্র গরমের পর স্বস্তি অনুভব করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে এবং আগামী সপ্তাহেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech