শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা

  • ১১:১১ এএম, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ছয়টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেছেন ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত রবিবার ট্রাম্প জ্বালানি যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে বলে জানান। তবে জেলেনস্কির দাবি, এরপরও রাশিয়া ইউক্রেনের গ্যাস স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় দেশজুড়ে ৩৩ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জেলেনস্কি বলেন, ‘আমরা কোনো হামলা চালাইনি। অথচ রাশিয়া আমাদের গ্যাস স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পুতিনের জবাব।’

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উক্রিনফর্ম জানিয়েছে, রুশ হামলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ধ্বংস হওয়ায় দেশটির ইজিউম শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতভর পশ্চিম ইউক্রেনের জ্বালানি ও রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়।

সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো জানিয়েছে, রুশ হামলায় জ্বালানি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়ায় নতুন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ওপর অতিরিক্ত চাপ এড়াতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, এসব হামলা প্রমাণ করে, রাশিয়া জ্বালানি খাতে যুদ্ধবিরতি মেনে নিতে আগ্রহী নয়।

সোমবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দারনিৎস্কি জেলায় ২৫ তলা একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভবনটির আঙিনায় কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

এর আগে রোববার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর জেলেনস্কি বলেছিলেন, এ ধরনের সমঝোতা কার্যকর হওয়ার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। তবে তিনি প্রস্তাবিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে উদ্যোগ নিয়ে রাশিয়াকে শর্ত মানতে বাধ্য করতে পারলে এটি যুদ্ধ অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সোমবার যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনকে এতে সম্মত হতে বলেছেন বলেই তারা রাজি হয়েছে। তার ভাষায়, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘সংখ্যাগুলো দেখলে বোঝা যায়, এই যুদ্ধ একটি বিপর্যয়।’

অন্যদিকে, সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেন যে সাময়িক স্বস্তি পেতে পারে, দেশটি তার যোগ্য নয়।

যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এতে উভয় দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করে এমন স্থাপনাগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। অন্যদিকে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলাকে রাশিয়ার যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন জেলেনস্কি।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, আসন্ন শীতের আগে উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণাধীন তেল ও গ্যাস স্থাপনায় ইউক্রেনের ২৭৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিবিসি ভেরিফাই। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১২৪টি, অর্থাৎ হামলার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech