শিরোনাম :
মার্কিন কূটনীতিক ও পরিবারের সদস্যদের সৌদি ত্যাগের নির্দেশ ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ বিজয়া দশমীতে বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে: লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব, যেকোনো মূল্যে তা অক্ষুন্ন রাখতে হবে: রাষ্ট্রপতি

হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১

  • ১০:৪০ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
এবার হুথিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এ হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

বুধবার ২১ অক্টোবর সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ইতোমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, হামলায় পরিকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দু’জন নিহত হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে, হুতি বিদ্রোহীদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

এদিকে এই ঘটনার পরপরই সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে। এর ফলে বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। আমাদের কর্মীদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার।

এর আগে, গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর প্রকাশ করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech