শিরোনাম :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বজ্রপাত সহ ঝড় ও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা

  • ১০:৪৫ এএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সকাল ৯ টা বজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা,  ও সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ ঝড় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  

বৃহস্পতিবার ২০ মার্চ আবহাওয়া ডট কমের পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে ঘন সঞ্চরণশীল মেঘ অতিক্রম করতেছে রাজশাহী, খুলনা, ঢাকা,  ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে।

এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরেও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech