শিরোনাম :
২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হবে দুই দেশের সুবিধাজনক সময়ে- রণধীর জয়সওয়াল

আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল

  • ১০:৩৬ এএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’।

রবিবার ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি ১৬১টি প্রতিষ্ঠান অংশ নেবে। ২৪০টি স্টল থাকবে।

শনিবার ১৪ নভেম্বর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ। ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশের ১২টি রপ্তানিখাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে।

ইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অংশগ্রহণকারী রপ্তানিখাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।

তিনি বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে ২৪০টি স্টলের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন থাকছে। এতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিনসহ অন্যান্য পরিচালকরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech