শিরোনাম :
২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হবে দুই দেশের সুবিধাজনক সময়ে- রণধীর জয়সওয়াল

২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ

  • ১০:৪৯ এএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় পাঁচটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে ইরান। সর্বশেষ একটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। একই সময়ে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার ১৪ নভেম্বর ইরানের নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ওই জলপথে গত ২৪ ঘণ্টার ব্যবধানে এটি এ ধরনের পঞ্চম দুর্ঘটনা।

ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব সতর্কতা উপেক্ষা করে এবং নিজেদের ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা (রাডার) বন্ধ রেখে ট্যাংকারটি হরমুজ প্রণালীর নিষিদ্ধ ও অনিরাপদ ঘোষিত অঞ্চল দিয়ে গোপনে পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌ-মাইনের সাথে ধাক্কা খেলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ট্যাংকারটি ওই স্থানেই থেমে যেতে বাধ্য হয়।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম, এটি কোন দেশের পতাকাবাহী কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে শুক্রবার ও শনিবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে আরও কয়েকটি তেল ও তরলীকৃত গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল। বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটটি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তেহরান বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
সূত্র: আল জাজিরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech