শিরোনাম :
দিনব্যাপী সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী গত কয়েক মাসে দেশের হাসপাতালে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী শেনঝেনে শি, ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক করমর্দন গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন

জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

  • ১০:৫৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ও সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

বুধবার ১৮ নভেম্বর বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টায় দেশে আজ রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, সহিংসতার বিরুদ্ধে অবশ্যই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে কর্মসূচি ঘোষণার আহ্বান তিনি।

তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের সুরক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech