।। বিকে ডেস্ক ।।
মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার ২৯ নভেম্বর বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ সময় নির্ধারণ করেছেন।
হেলাল উদ্দিন বলেন, রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।
তিনি আরও বলেন, আমরা যারা সোলার প্যানেল স্থাপন করতে চাই, তাদের শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এ ছাড়া সভায় আমরা বলেছি, দেশে ইতিমধ্যে কোনো লোডশেডিং নেই। কিন্তু দিনে ৩-৫ বার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। সরকার বলেছে, বিদ্যুৎবিভ্রাট কমিয়ে আনবে।