শিরোনাম :
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ স্বাস্থ্যমন্ত্রীঃ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু মার্কেট-দোকানপাট খোলার নতুন সময় নির্ধারণ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন রাতভর উত্তাপ: ৭ ঘণ্টার ব্যবধানে ঢাকাসহ দেশের ১১ স্থানে আগুন-সহিংসতা অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০

স্বাস্থ্যমন্ত্রীঃ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে

  • ০৮:৩২ পিএম, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে স্নায়ুরোগের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘মোর কমন দেন ইউ থিংক’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

চিকিৎসক সংকটের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। এ ঘাটতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করা এবং ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালু করা প্রয়োজন। এ ছাড়া বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার ও ডা. মো. মাজহারুল ইসলাম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech