শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

নাড়ির টানে ছুটছে নগরবাসী : ঢাকা এখন ফাঁকা

  • ১১:২২ এএম, শনিবার, ২৯ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদ শুধু উৎসব নয়, যেন শেকড়ে ফেরার এক উপলক্ষ্যও।  এবারের ঈদুল ফিতরে দীর্ঘ ৯ দিনের লম্বা ছুটিতে নাড়ীর টানে অধিকাংশই ছুটে চলেছেন গ্রামের বাড়ী। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। অন্যদিকে নগর হয়ে পড়ছে ফাঁকা।

ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। গত কয়েক দিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান যানজটের ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাকডাক দিয়ে যাত্রী ডাকছেন। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

মঙ্গলবার থেকেই ছুটছে মানুষ। সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীকে।

সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতাসহ বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। ঈদে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ।

এদিকে বাস টার্মিনালগুলোতে বাসে বাড়ি ফেরার চাপ নেই বললেই চলে। বেশিরভাগ বাস সিট ফাঁকা রেখে বাস ছেড়ে যাচ্ছে।

যাত্রীরা বলছেন, এবার ভিড় থাকলেও ভোগান্তি কম। বেশ স্বাচ্ছন্দ্যেই ঈদযাত্রা চলছে।

লঞ্চের কর্মীরা বলছেন, শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীর। লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারও মানুষ।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, স্পেশাল সার্ভিসসহ বরিশাল-ঢাকা রুটে এবার মোট ১৯টি বিলাসবহুল লঞ্চ যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। এ ছাড়া ভায়া রুটের আরো দুই-তিনটি লঞ্চ যাত্রী বহন করবে। লঞ্চ কাউন্টারগুলোর দেওয়া তথ্যানুযায়ী, ১৯টি লঞ্চে বিভিন্নমানের প্রায় পাঁচ হাজার কেবিন রয়েছে। এ ছাড়া প্রতিটি লঞ্চই ডেকে হাজারের বেশি যাত্রী বহন করতে পারে।

বৃহস্পতি এবং শুক্রবারের চাপের পর ঢাকা এখন বেশ ফাঁকা। রাস্তা-ঘাটে সীমিত মানুষের চলাচল। মেট্রোতেও বেশ বিরতি দয়ি চালানোর পরও নেই মানুষের চাপ।  


মহাখালী জোনের পরিদর্শক (ট্রাফিক) তারিকুল আলম সুমন বলেন, এবারের ঈদযাত্রায় আশা করি চলাচল নির্বিঘ্নে করতে পারবে লোকজন। মহাখালী টার্মিনালে কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারি নেই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech