শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

দীর্ঘ ৯ দিনের ছুটির পর খুলেছে সচিবালয় : বইছে ঈদের আমেজ

  • ১২:৫২ পিএম, রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ঈদুল ফিতরের টানা দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও উপস্থিত সবাই। কিন্তু অফিসে ঈদের আমেজ এখনও কাটেনি।

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন।

রবিবার ৬ এপ্রিল সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত ছিলেন। অনেক কক্ষে চেয়ার টেবিল-ফাঁকা পড়ে রয়েছে।

তবে আশা করা যায়, আগামী দুই-তিনদিনের মধ্যে পুরোদস্তুর কর্মব্যস্ততা শুরু হবে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে।

এ ছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে সচিবালয়ের করিডোর ও লিফটগুলোর সামনে ভিড় ছিল না। আর সচিবালয়ে দর্শণার্থী কক্ষটিও ছিল ফাঁকা। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো ভরা ছিল না।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার অফিস খুলেছে, তবে অনেকেই ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন। ঈদের পরে প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। যারা অফিসে এসেছেন তারাও গল্প করে সময় কাটাচ্ছেন। তাই আগামী সপ্তাহ থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে বলে মনে করেন তারা।

ছুটির পর প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মাগুরার শিশু আছিয়ার মামলার বিচারকাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। সরকার অত্যন্ত আন্তরিক এই মামলার বিচার নিয়ে। মামলার বিচার যাতে দ্রুত হয় সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এত লম্বা সময় পাওয়া যায় না। তবুও এই ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। 

তিনি বলেন, লম্বা ছুটি থাকায় প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দুই-একদিনের ভেতর আরও কর্মব্যস্ততা বাড়বে।

এ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। দারুণ সময় কেটেছে। লম্বা বন্ধের পর সচিবালয়ে আজ প্রথমদিন অফিস করছি। সকাল থেকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। এতদিন পর কর্মস্থলে ফিরে ভালো লাগছে।

সচিবালয়ে আউটসোর্সিং খাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করছি। ভালো লাগছে ঈদের পরেও। 

উল্লেখ্য, ঈদের ছুটির আগেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ছিল। পরে ছিল শবে কদরের ছুটি। গত সোমবার ৩১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল (শনি, রোব, সোম, মঙ্গল ও বুধবার) এবং ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। ছুটি শেষে আজ অফিস শুরু হয়। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech