শিরোনাম :
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প আবারও অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ

প্রবাসীদের ভোটিংয়ের কার্যকরী উপায় খুঁজছে কমিশন: সিইসি

  • ০১:১৫ পিএম, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে- বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

মঙ্গলবার ৮ এপ্রিল সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেবো। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।

পাইলটিংয়ের মাধ্যমে কোনো কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে এমন আশাবাদ জানান সিইসি। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech