Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

  • ১২:৫৫ পিএম, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সংগে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধি দল।

রবিবার ২০ এপ্রিল নির্বাচন ভবনে দুপুর ১২টার এ বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

এনসিপি নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, দলীয় নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির মতো বিষয়গুলো।

গতকাল শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এবারের বৈঠকেও দলটির পক্ষ থেকে এসব ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সংস্কার ইস্যুতে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে শনিবার ১৯ এপ্রিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech