শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা

  • ০৯:০৮ পিএম, মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কীভাবে জীবন বদলে দেয়া সম্ভব সেই গল্প শোনালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ২২ এপ্রিল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সূত্রে সরকারী সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন বদলে ফেলার গল্প শুনিয়েছেন।

উল্লেখ্য, দোহায় ২২ ও ২৩ এপ্রিল এবারের আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে কাতারে রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরো জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাতার থেকে আমদানিকৃত এলএনজি আমদানি ব্যয়ের শত শত মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন পরিশোধ করেনি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে এবং ২/১ দিনের মধ্যে সব দেনা পরিশোধ করা হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে কাতার থেকে আমদানিকৃত এলএনজির দেনার বড় অংশ পরিশোধ করেছে।

কাতার থেকে এলএনজি আমদানির ৩৭ মিলিয়ন ডলার এখনো পরিশোধ হয়নি, যা আগামী ২/১ দিনের মধ্যে পরিশোধ করবে সরকার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech