শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন আর নেই

  • ০৮:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন আর নেই।

বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায়  রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদীন মিতু, খায়রুল আবেদীন ও সারোয়ার আবেদীনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিন ও জাহানারা আবেদিনের তিন ছেলে ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জাহানারা আবেদিন চলে যাওয়ার কালে রেখে গেছেন তিন সন্তানসহ বৃহত্তর এক পরিবারকে।

উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। ১৯৭৬ সালে মারা যান জয়নুল আবেদিন। সেই থেকে ৪৯ বছর পাড়ি দিয়েছেন একা। শিল্পাচার্যের স্মৃতিবিজড়িত বাড়িতেই ছিলেন জাহানারা আবেদিন।

জাহানারা আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের সাফল্যের পিছনে জাহানারা আবেদীনের অসাধারণ অবদান ছিল। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সবসময় পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।

উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসংগত,  জয়নুল আবেদিন ছিলেন শিল্প অন্তঃপ্রাণ এক মানুষ। গড়েছেন শিল্পশিক্ষা প্রতিষ্ঠান চারুকলা অনুষদ। বাংলাদেশে আধুনিক শিল্পশিক্ষা, শিল্পচর্চার বিস্তার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। সঙ্গে ছিল নিজের শিল্পচর্চা।

সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশের শিল্পচর্চা ও শিক্ষার প্রসারে নিরবচ্ছিন্ন কাজ করেছেন শিল্পচার্য। শিক্ষার্থী থেকে শুরু করে শিল্পরসিকদের অবাধ যাতায়াত ছিল তাঁর ঘরে। আর এসবই সামলেছেন একা হাতে জাহানারা আবেদিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech