Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • ০২:৫৩ পিএম, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার ২৭ এপ্রিল সকাল ৭টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে ভারতের পুলিশ।

নিহত ওবাইদুর মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক বলেজানিয়েছেন যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম ।

স্থানীয়রা জানান, গত রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে ৭-৮ জন অবৈধভাবে ভারতে যায়। রাত দেড়টার দিকে তারা বিএসএফের সামনে পড়ে। সেসময় বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারও বাংলাদেশের ভেতরে চলে আসে। কিন্তু ওবাইদুর রহমানসহ দুজন আসতে পারে না। ওবাইদুর রহমানকে বিএসএফ ধরে ফেলে। বিএসএফ তাকে বস্তায় ভরে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যা করে।

ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে আছে বলে বিজিবির মাধ্যমে জানতে পেরেছি।  

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।

আরো জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে যতক্ষন না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না। মরদেহটি বাংলাদেশির বলে নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech