শিরোনাম :
মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রায় ৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স: দানের নতুন রেকর্ড- মিলল ৫১ বস্তা টাকা যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আজ থেকে শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

  • ০১:২৭ এএম, রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

শুক্রবারে মেট্রোরেল চলাচলে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল শুক্রবারে চলাচল শুরু হবে বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টায়।

বুধবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত করা নতুন সময়সূচি জানানো হয়।

নতুন সময়সূচিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সে হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

ফলে ছুটির দিনে শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় আধঘন্টা বাড়ল। নতুন এই সময়সূচি কার্যকর হবে আজ শুক্রবার ১৭ জানুয়ারি থেকে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech