Breaking News:


শিরোনাম :
তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২জনের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : মৎস্য উপদেষ্টা

  • ০৮:৫৭ পিএম, শুক্রবার, ২ মে, ২০২৫
ছবি: বাসস

।।বিকে রিপোর্ট।।
পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে যার মূলে রয়েছে নারীরা- বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  

শুক্রবার ২ মে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ইতিবাচক কাজের প্রশংসা করে উপদেষ্টা বলেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়, সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর এসবের মধ্যে মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।’

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তোলোয়াত, সংগীত, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech