শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

আমরা বদলা নেব’ জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • ১০:৪০ এএম, বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ছবি : সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আমরা সাহসী জাতি, ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে- বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার ৭ মে রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বুধবার তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন।

শেহবাজ শরীফ বলেন, গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।

আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক, পাঁচটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।

ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যারমধ্যে সাত বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে।

আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।

শাহবাজ বলেন, হয়তো তারা ভেবেছিল আমরা পিছু হটবো। কিন্তু তারা জানে না যে, আমরা সাহসী জাতি। হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা।

পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে এখন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech