Breaking News:


শিরোনাম :
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি পৌঁছেছেন ৮০৭২৩ হজযাত্রী: এ পর্যন্ত মৃত্যু ১৫ জনের

  • ১২:১৭ পিএম, শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো,

।।বিকে রিপোর্ট।।
পবিত্র হজ পালন করতে শুক্রবার দিনগত মধ্যরাত পর্যন্ত ৩টি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অন্যদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে আরও তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫ জনের মৃত্যু হলো।

শনিবার ৩১ মে হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।  

বুলেটিনে বলা হয়, সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন।

তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি, সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech