Breaking News:


শিরোনাম :
আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে- প্রধানমন্ত্রী খুলনা মেডিকেলে আগুন- ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা আদায় বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি ট্রাম্পের পর এবার চীন সফরে গেলেন পুতিন ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত আমিনের পোস্ট ভাইরাল

২৪ ঘণ্টায় সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

  • ০৯:৫৬ পিএম, বুধবার, ১১ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

বুধবার ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ২৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩ শত ১৩ জন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech