শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ঢাকা সহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ: ৪৫১ ফ্লাইট বাতিল, বৈদেশিক বাণিজ্যে পণ্যের দাম যাচাইয়ে ব্যাংকে বিশেষ সেল গঠনের নির্দেশ সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  • ১০:৫২ এএম, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে।

বৃহস্পতিবার ১০ জুলাই দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, শিক্ষার্থীরা—শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তাদের ফলাফল জানতে পারবে।।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd বা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025.

নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জানাই সবচেয়ে উত্তম পদ্ধতি।

ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী নিজের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে আগামীকাল শুক্রবার ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এ আবেদন করা যাবে। এর জন্য প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা।

আবেদন করতে মোবাইল ফোনে লিখতে হবে: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য কোড লিখলে কমা দিয়ে আলাদা করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বেড়ে যায়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ফল প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech