শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

  • ০৯:৩৫ পিএম, শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার ২৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১২০ জনে। তাদের মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও ৭ হাজার ৯১৫ জন নারী।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে ডেঙ্গু শনাক্ত করে যথাসময়ে চিকিৎসা নিতে হবে। একইসঙ্গে সচেতনতা বাড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech