শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা স্বাধীনতা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী নেপালে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৪৭২, নিখোঁজ অন্তত ১৪০০- পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা লোন প্রতারণা: ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা বিএফআইইউ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেপালে স্মরণাতীত কালেল ভয়াবহ হড়পা বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

  • ১০:৫৪ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

রবিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, গণঅভ্যুত্থানের ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। যতদিন এদের বিচার সম্পন্ন না হবে, ততদিন রাজপথে আমাদের আন্দোলন চলবে।

মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল। নেতারা ঘোষণা দিয়েছেন, তাদের দাবির ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, তালার ছাত্র প্রতিনিধি ফুল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech