শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ৪ নারী উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ৮ আগষ্ট রাত ৯টা ২২ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে বাকি উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ১৩ জন শপথবাক্য পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা পরে শপথ গ্রহণ করবেন।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এই সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ৪ জন নারী সদস্য।

মন্ত্রী পদমর্যাদার এই চার উপদেষ্টা হলেন,

১.বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান,

২. বেসরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক ফরিদা আখতার,

৩. গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম এবং

৪. বেসরকারি সংস্থা ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মূখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরের দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় তাতে প্রধান উপদেষ্টা করা হয় ড. মুহাম্মদ ইউনূসকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech