Breaking News:


শিরোনাম :
পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

আটক বাংলাদেশিদের তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর

  • ১১:২০ এএম, শনিবার, ১২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা ও কুয়ালালামপুর।

শুক্রবার ১১ জুলাই কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেন।

তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা সহজতর করার আশ্বাস দিয়েছেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে দেখা করেছেন, যেখানে দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

উভয়পক্ষ বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং দ‌ক্ষিণ কোরিয়া এবং প্রতিনিধিদলের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যেখানে দ্বিপাক্ষিক এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি সদস্য দেশগুলোর প্রতি রোহিঙ্গা সংকটের প্রতি আরও মনোযোগ দেয়ার আহ্বান জানান।

তিনি রোহিঙ্গা সংকটের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার প্রভাব বিবেচনা করে এই সংকটের  প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান সদস্যদের বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানান।  

পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান সদস্যদের প্রতি বাংলাদেশের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এআরএফ মন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠক ২০২৬ সালে ম্যানিলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech