শিরোনাম :
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার- ‘আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রধানমন্ত্রী এ বছর ৪৩ লাখ কৃষক কার্ড পাবেন : কৃষি মন্ত্রী দিনব্যাপী সফরে ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র, স্বাগত জানালেন ট্রাম্প অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম দুর্গাপূজা উদযাপনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ৬ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট ভারতীয়

অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

  • ১০:৫৬ এএম, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

।।বিকে ডেস্ক।।
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের কোনো দাম পরিবর্তন হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত মূল্যহার বহাল রাখা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুসযায়ী বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, গত রবিবার ২০ সেপ্টেম্বর দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech