শিরোনাম :
রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ: তিনজন আটক যুক্তরাষ্ট্রে বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত ভঙ্গুর অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ – পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় ভারতীয় দূতকে তলব ঢাকা সহ দেশের ১৫ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জনের প্রাণহানি ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

আগামী অর্থবছর থেকে অনলাইনে সবার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর

  • ১০:১০ এএম, সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রবিবার ১৩ এপ্রিল রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল। কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে আমরা অটোমেশনকে অগ্রাধিকার দিয়েছি।

যেমন- অনেক ক্ষেত্রে অনলাইনে আয় দাখিল বাধ্যতামূলক করেছি। আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না।

তিনি আরও বলেন, এখন করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যায় না। কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনেই রিটার্ন জমা দিতে হবে। আমরা এই সেবাগুলো মোবাইল অ্যাপে যুক্ত করার কাজও করছি।

তিনি বলেন, ‘গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই কর্পোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চাই।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech