Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জামায়াত আমিরের সঙ্গে শিল্পমালিকদের সৌজন্য সাক্ষাৎ

  • ০১:২১ পিএম, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শিল্পমালিকদের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতে শিল্পবাণিজ্য, বিনিয়োগ, শ্রম আইন ও শিল্প স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

রবিবার ১৪ সেপ্টেম্বর দলের বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও পরিবেশ ছাড়াও সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়।

শিল্প মালিকরা দেশের সব শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখতে ও সার্বিক সহযোগিতায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জবাবে জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। একই সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিল্প মালিকদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ’র পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ’র ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির।

জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামানও সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech