Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

  • ১২:১৯ পিএম, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশে চিকিৎসকের ঘাটতি পূরণে আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা হয়েছে- বলেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার ৩০ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো কিছু দিতে। এখন ১০ হাজার এমবিবিএস চিকিৎসকের ঘাটতি রয়েছে।

বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, এটির নিয়োগ ইতিহাসের সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হবে তিন হাজার নিয়োগের মাধ্যমে।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, মেডিকেলের শিক্ষক ঘাটতির সমস্যা সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করার পর বুঝেছি, সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। সবার অংশগ্রহণ প্রয়োজন। সরকার চেষ্টা করে যাচ্ছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানসহ প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech