শিরোনাম :
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

  • ১০:৪০ এএম, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
২০১৭ সালের এক সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখের বেশি মানুষ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইসিজের রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একমত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, “গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি এবং তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।”

নিষেধাজ্ঞার আওতাধীন পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেন—মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অসংখ্য নৃশংস ঘটনার জন্য সরাসরি দায়ী। কারণ, ২০১৭ সালে গণহত্যা চলার সময় তিনিই দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, “মিয়ানমারকে অবশ্যই চলমান নিপীড়ন বন্ধ করতে হবে; অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে হবে।”

“মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের পথে সংলাপ শুরু করা জরুরি”, বলেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, মিয়ানমারের বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করা হবে।

এর আগে গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পরপরই তিনি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন।

সোমবার তিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠকও হবে।

এর আগে বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটিই স্পষ্ট যে, সেখানে “গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত”।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেলের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে আইসিজের ওই রায় দেওয়া হয়। পাশাপাশি আদালত সংখ্যাগরিষ্ঠের রায়ে আরও জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের বেশ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech