Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদন ‘অভ্যুত্থানের আশঙ্কা’র খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

  • ০৯:১৪ পিএম, মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ছবি: আইএসপিআর ওয়েবসাইট থেকে

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে এমন শিরোনামে করা ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার ২৫ মার্চ আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ বার্তায়, এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ করেছে, ইন্ডিয়া টুডে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠকের ওপর ভিত্তি করে রচিত, যার শিরোনাম ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে।

এতে বলা হয়, প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এতে প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই এবং তথাকথিত ‘অভ্যুত্থানের আশঙ্কা’ ‘আসন্ন অভ্যুত্থান’ সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে যা একেবারেই প্রতারণামূলক।

ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠতার পরিপন্থী।

প্রতিবাদবার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতোপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও ১১ মার্চ ২০২৫ তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করে বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছিলাম।  

কিন্তু দুঃখজনকভাবে, ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও উসকানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য।

সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে।

আমরা ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য, যা শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech