শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

  • ০১:২২ পিএম, সোমবার, ১৬ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয়েছে।

রবিবার ১৫ মার্চ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

রকিবুল ইসলাম বলেন, যাত্রাপথে তার কোন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।

এর আগে রোববার বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech