শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন

  • ০২:৩৯ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব, যুগ্ম সদস্যসচিব পদ ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন রয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর দুপুরে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হলেন, অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল, এ.কে. ফ্লোরা।

পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হলেন মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব হলেন, আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস. এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক, মো. আতাউল্লাহ প্রমুখ।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech