শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

ঈদযাত্রায় ট্রেনের টিকিট নিয়ে হয়রানি ও কালোবাজারি: ৮ স্টেশনে দুদকের অভিযান

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি ও যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে ঢাকাসহ দেশের ৮টি বড় স্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ২৮ মে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম একথা জানান।

তিনি জানান, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারীসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) বিভাগ আকতারুল ইসলাম বলেন, অভিযান চালাবে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি রংপুর, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী রেলস্টেশনেও এই অভিযান পরিচালিত হবে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু করা হচ্ছে। যাত্রীসেবা, টিকিট বিক্রি, কালোবাজারি, রেলের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং অন্যান্য দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech