Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেন যাত্রা শুরু : ৩ স্তরের চেকিং

  • ০৯:২৩ পিএম, সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: কোলাজ, বিকে

।।বিকে রিপোর্ট।।
ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ঢাকা থেকে ঈদ যাত্রা শুরু হয়।

সোমবার ২৪ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ভীড়। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা।

বিশেষ এই ট্রেন যাত্রা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা নিয়েছে।

প্রথম টিকিট চেকিং শুরু করা হয়েছে পার্কিং এরিয়ার পর। এখানে কয়েকজন যাত্রীর টিকিট চেক করা হলেও বেশিরভাগ যাত্রী বাধাহীনভাবে স্টেশনে প্রবেশ করছেন।

দ্বিতীয় চেকিং হচ্ছে টিকিট কাউন্টারগুলোর সামনে। এখানে ৩টি সারিতে টিকিট চেকিং করা হচ্ছে, তবে এখানেও কয়েকজনকে চেক করা হয়।

সর্বশেষ এবং তৃতীয় চেকিং হয় প্ল্যাটফর্মে ঢোকার আগে, যেখানে বেশ কয়েকজন টিটিই কাজ করছেন।

এখানে রেলওয়ের ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন, তবে প্ল্যাটফর্মে প্রবেশ করা যাত্রীদের টিকিট কঠোরভাবে চেক করা হয়নি। তবে একটু সময় পর স্টেশন ঘুরে দেখা গেছে, টিকিট চেকিং কার্যক্রম অনেকটা ঢিলেঢালাভাবে চলছে।

তিনটি চেকিং পার করতে যাত্রীদের কোনো অসুবিধা হয়েছে কিনা—এ বিষয়ে জানতে চাইলে যাত্রী নাহিদ হাসান একটি দৈনিককে বলেন, প্রথম চেকিংয়ে কেউ কিছু জানতে চায়নি, দ্বিতীয় চেকিংয়ে শুধু টিকিট আছে কিনা জানতে চেয়েছে, তৃতীয় চেকিংয়েও কিছু বলেনি। তারা (টিটিই) একে অপরের সঙ্গে গল্প করছিলেন।

তিনি আরও বলেন, চেকিং তো এভাবে হয় না। যদি চেকিং ঢিলেঢালা হয়, তবে এত আয়োজনের কী দরকার ছিল?

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, আমি প্রবেশপথে ছিলাম। চেকিং ভালোভাবে হচ্ছে। যখন যাত্রী কম থাকে, তখন লোকবল কম থাকতে পারে, তবে আমরা ভালোভাবে চেকিং করার ব্যবস্থা করেছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech