শিরোনাম :
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া একনেক সভা বুধবার: অনুমোদনের অপেক্ষায় মেট্রোরেলসহ ১৫ উন্নয়ন প্রকল্প ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন: পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ

  • ১১:৫৭ এএম, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ঈদুল ফিতরের ৯ দিনের লম্বা ছুটির আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হচ্ছে।

বৃহস্পতিবার ২৭ মার্চ শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি।

তবে এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্ট এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে।

এছাড়াও ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।

ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন, শেষ মুহর্তে যারা বোনাস পেয়েছেন তাদের বোনাসউত্তোলন সহ সব ধরনের গ্রাহকের ভীর দেখা গেছে।

ঈদের আগে গ্রাহকদের টাকা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্যের জোগান দেয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বরাবরের মতো এবারও কলমানি মার্কেটে সুদের হার বেশি বাড়তে পারেনি। এখনো সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

আজ ব্যাংকগুলোয় নগদ টাকার বেশি চাহিদা থাকলেও কলমানির সুদের হার আগের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকরা। কারণ, ব্যাংকগুলো গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।

এদিকে ঈদের আগে ২৮ মার্চ শুক্রবার ও ২৯ মার্চ শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু এলাকায় ব্যাংকের শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শনিবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ দুইদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে।

এছাড়া শনিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোও বিশেষ ব্যবস্থায় আগের নিয়মে খোলা থাকবে। এ সময়ে শুধু টাকা তোলা, স্থানান্তর, চেক নগদায়ন করা যাবে। রপ্তানিকারকরা তাদের রপ্তানি বিল ভাঙিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবেন। ঋণবিষয়ক কোনো কাজ করা যাবে না।

উল্লেখ্য, ছুটির পর আগামী ৬ এপ্রিল রবিবার ব্যাংক খুলবে। তখন স্বাভাবিক নিয়মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech