।।বিকে রিপোর্ট।।
শিক্ষাঙ্গণে অস্ত্র ও মাদকের সংস্কৃতি দূর করে মেধা ও নৈতিকতাভিত্তিক নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫।
শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে অর্থসহ কুরআন তিলাওয়াত করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় শহীদ, গুম ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গত ৫৪ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে শিক্ষাঙ্গণে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব এখন ছাত্রশিবিরের।
তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে লেখাপড়া করতে পারে এবং প্রতিটি ছাত্র যেন তার মেধা বিকাশে মনোযোগী হতে পারে, ছাত্রশিবিরকে সে পরিবেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে দেশ-বিদেশের ছাত্র প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনের ২য় পর্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী তিনি সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
অপরদিকে, সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও দুটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দাযে অধ্যয়নরত রয়েছেন।