শিরোনাম :
টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল: ক্ষতিগ্রস্ত ২২ হাজারের বেশি যাত্রী চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা

  • ১১:৫০ এএম, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ শেষে আজ খুলেছে সকল সরকারি অফিস-আদালত।

রবিবার ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে নির্ধারিত সময়েই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সরকারি অফিসের পাশাপাশি আজ থেকে পুরোদমে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালত।

টানা পাঁচ দিনের এই লম্বা ছুটিতে রাজধানীর অসংখ্য মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ থেকে অফিস শুরু হওয়ায় শনিবার থেকেই বাস ও রেলস্টেশনসহ লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই আজ রবিবারও ঢাকায় ফিরছেন।

দীর্ঘ ছুটির কারণে গত কয়েকদিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা থাকলেও আজ থেকে শহরটি আবারও তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে।

সকাল থেকেই ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। বাসের জন্য অপেক্ষায় থাকেন যাত্রীরা। বাস এলেই ওঠার জন্য ভিড় করেন তারা। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে ঢাকা। মেট্রোরেলেও বেড়েছে ভীর।

অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সড়ক ও ফুটপাত। সেই সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী, যানবাহনের চাপ এবং ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়,সকাল ৮টার পর থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাস্তায় অফিসগামী মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন বাসের জন্য। সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠেন, বার অনেকে ভিড়ের জন্য উঠতে না পেরে পরের বাসের জন্য অপেক্ষা করেন। এদিকে যাত্রী ওঠানো নামানোর কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে আসে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবসটিও ছুটি ঘোষণা করে সরকার টানা পাঁচ দিন (২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটিসহ) বিশ্রামের সুযোগ তৈরি করে দেয়।

এর আগে, গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের এই প্রস্তাব অনুমোদন করা হয়। তবে ছুটির ক্ষতি পুষিয়ে নিতে গত ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছিল। সংবাদপত্র, হাসপাতাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে ছিলেন।

বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও ছিল। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। এখন চাপ কমেছে, তেমন একটা যানজট নেই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech