Breaking News:


ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • আপলোড টাইম : ০৬:৪৪ পিএম, রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীরদের মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

রবিবার ৯ মার্চ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চে দেওয়া হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech