Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার: সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

  • ১২:৪৩ পিএম, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

মঙ্গলবার ১৭ মার্চ গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech