Breaking News:


শিরোনাম :
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯ যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র : আব্বাস আরাগচি প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর মে দিবসের শ্রমিক মহাসমাবেশে প্রধানমন্ত্রী

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে ইউনিট বেড়ে ১০

  • ০৬:২৪ এএম, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজারে এসএ পরিবহণের পাশের একটি কাঠের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট থেকে বেড়ে ১০ ইউনিট কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

এরপর একে একে ইউনিট বেড়ে বর্তমানে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপারের গুদাম রয়েছে। আশেপাশে কাঠের গুদাম রয়েছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech