শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

মে দিবসের শ্রমিক মহাসমাবেশে প্রধানমন্ত্রী

  • ০৬:০৪ পিএম, শুক্রবার, ১ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
প্রধানমন্ত্রী তারেক রহমান মে দিবসে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক মহাসমাবেশে যোগ দিয়েছেন।

শুক্রবার ১ মে দুপুর আড়াইটায় এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় এসেছেন জানিয়ে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নিচ্ছেন।

সকালে বৃষ্টির কারণে নয়া পল্টনের সড়কে পানি থাকলেও, দুপুরের আগেই তা নেমে যায়। লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে জড়ো হন। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর ঢাকায় এটাই বিএনপির সবচেয়ে বড় আয়োজন, যেখানে সরকারপ্রধানও অংশ নিচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech