শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী

  • ১২:২১ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাশের পারসেন্টিস বাড়িয়েছে, কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা লংমার্চ করছেন, এই লংমার্চে করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন? পারলে কীভাবে বিদ্যুতের ঘাটতি কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্লান্ট বসিয়েছে তারা বেশির ভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো শব্দ বের করলেন না।’

রিজভী বলেন, ‘তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে জয়পাড়া কলেজকে সরকারি করণ করতে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই কলেজটি শিগগিরই সরকারিকরণ হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech