শিরোনাম :
দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন

অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর

  • ১২:০১ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর এনবিআর এর এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।

সে অনুযায়ী প্রত্যেক কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন।

বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদসমূহের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech