Breaking News:


শিরোনাম :
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি কখনো শেষ হয় না: ইরানি মুখপাত্র ঢাকা সহ চার সিটিতে হামের টিকা দেওয়া শুরু নদীতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী বিজু উৎসব শুরু সংসদে সংরক্ষিত নারী আসন : দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স এডিবির ১১৬ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন : এনসিসিতে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প পাহাড়ে কিংবা সমতলে, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে

কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জি এম কাদের

  • ০৯:০০ পিএম, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যে যাই বলুক, ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না। অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না- বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ১৯৯০ সালে হোসাইন মোহাম্মদ এরশাদ যখন স্বেচ্ছায় পদত্যাগ করছিলেন, তারপর থেকে অনেক রতি মহারতি, রাজনীতির আতিপাতি নেতা কোনো সময় আলাদাভাবে কোনো সময়ে সম্মিলিতভাবে তারা জাতীয় পার্টির কবর রচনা করার ঘোষণা দিয়েছিলেন। তবে আল্লাহর রহমতে, জনগণের ভালোবাসার কারণে, বিশেষ করে রংপুরের মানুষ যেভাবে নিজের সন্তানকে আগলে রেখেছিলেন, তার জন্য এটা কখনোই সম্ভব হয় নাই।’

তিনি আরও বলেন, রংপুরে মানুষ বুক দিয়ে জাতীয় পার্টিকে যেভাবে ধারণ করেছিল, রক্ষা করেছিল। সে কারণে জাতীয় পার্টির আবার পুনর্জাগরণ হয়েছে। বারে বারে জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আবার জাতীয় পার্টি নতুন উদ্যমে সারাদেশে ছড়িয়ে পড়েছে।

জি এম কাদের বলেন, আমাদের অপর যারা জুলুম করেছেন। জুলুমবাজরা, আল্লাহর যে কথাটা আমরা বিশ্বাস করি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত এই জুলুমবাজদের সবারই পরিণতি খুব একটা ভালো হয়নি। আমরা আছি, থাকব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে শ্রদ্ধার পাত্র হয়েই থাকব। জাতীয় পার্টি দেশের রাজনীতিতে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে ছিল এবং এখনো আছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আমরা যেতে পারিনি, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে আবার কেউ ক্ষমতায় যেতে পারে নাই, জাতীয় পার্টিকে যতই চেষ্টা করা হোক, জাতীয় পার্টি কিন্তু সঠিকভাবেই আছে। জনগণের সমর্থন নিয়ে আছে, জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগের তুলনায় লাঙ্গলের ভোট বেড়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, রবিবার ১ ফেব্রুয়ারি রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রংপুরের কাউনিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি কর্তৃক আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বলেন, ‘ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত। ১২ তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। এরই প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ এসব কথা বলেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech