শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

  • ১১:৪৭ এএম, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ৭ মে সকাল ৬টার দিকে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার লৌগাং হাটের দিন হওয়ায় ভোরে তিনি ইসলামপুর ডাউন এলাকায় যান। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, নিহত ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। নিরাপত্তাজনিত কারণে তিনি বাড়িতে অবস্থান করতেন না। তবে বুধবার রাতে তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান। সকালে বের হয়ে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময়, ইউপিডিএফের (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়

তবে এ নিয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পানছড়ি থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech