Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

  • ০৭:৪২ পিএম, শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ছবি: ফইল ফটো

।।বিকে ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার ২৯ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আমিন জানান, লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।

তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রকাশ।

এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তার চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশে সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন আমিন।

তিনি বলেন, সেখান থেকেই মমতাময়ী মায়ের চিকিৎসায় যেন কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে, তার জন্য তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব ও অটল দৃঢ়তা নিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি ও পরিচালনা করছেন।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ড. মাহদী আমিন বলেন, আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষের জন্য নেতৃত্ব দেবেন, অনুপ্রেরণা যোগাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করবেন—এমন বিশ্বাসই এখন জনগণের প্রত্যাশা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech