শিরোনাম :
সিলেট টেস্ট- ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষনা: ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ

ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া: ১ জন নিহত, ৩৬ সৈন্য আহত -ভারী বন্যার শংকা

  • ১১:০৬ এএম, রবিবার, ৯ মার্চ, ২০২৫

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে একটি যানবাহন দুর্ঘটনায় সেনাবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন। এর তাণ্ডবে তিন লাখ ৩০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার ৮ মার্চ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আলফ্রেড।

অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

বার্তা সংস্থা এএফপি, রয়টার্স এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকারি আবহাওয়াবিদরা জানিয়েছেন, বন্যার আশঙ্কা তৈরি করে এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উপকূলের কিছু অংশে নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে।

ইউটিলিটি কোম্পানিগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে দুই লাখ ৯৫ হাজার ও নিউ সাউথ ওয়েলসের আরও ৪২ হাজার ৬০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে, বন্যা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ ব্যাহত করতে পারে।

বিদ্যুৎহীনতায় প্রায় সাত লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট।

আবহাওয়া ব্যুরো এক সতর্ক বার্তায় বলেছে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টিপাত ও মরাত্মক ঝড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া ব্যুরো আরও জানিয়েছে, নদীগুলো ইতোমধ্যেই ভারি বৃষ্টিপাতের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছোট থেকে বড় বন্যার সম্ভাবনা রয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech