Breaking News:


শিরোনাম :
ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের পদত্যাগ: দুই প্রসিকিউটর নিয়োগ, ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষঃ নিহত ৩ হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিঃ পুতিনের সমর্থন ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল, পাবেন যারা ভারতে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর চার হাজার সদস্যের অভিযান শুরু ইরানের তেল স্থাপনায় হামলাঃ তেহরানে সড়কের পাশে ‘আগুনের নদী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারে

জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা

  • ১০:৪২ এএম, শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা।

তিনি বলেন, আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা তার স্ট্যাটাসে লেখেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের সকল ন্যায্য দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech